English Practice: Day 02 — ইংরেজি শব্দ উচ্চারণের গুরুত্বপূর্ণ নিয়ম
- Vowel Sound: আ, আ:, অ্যা, ই, ঈ, উ, ঊ, এ, অ, ও, অ্যউ, আই, আউ, অয়, ইয়্যা, এয়্যা, উয়্যা।
P উচ্চারণের নিয়ম
সাধারণভাবে P-এর উচ্চারণ “ফ” হয়।
- Paper → ফেইফা
- Pepper → ফেফা
S-এর পরে P থাকলে উচ্চারণ “প” হয়।
- Pray → ফ্রেই, কিন্তু Spray → স্প্রেই
- Print → ফ্রিন্ট, কিন্তু Sprint → স্প্রিন্ট
শব্দ উচ্চারণের সময় P-এ দুই ঠোঁট লেগে গেলে উচ্চারণ “প” হয়।
- Camp → খ্যাম্প
- Shape → শেইপ
- Laptop → ল্যাপঠপ
T উচ্চারণের নিয়ম
সাধারণভাবে T-এর উচ্চারণ “ঠ” হয়।
- Time → ঠাইম
- Table → ঠেইবল
S-এর পরে T থাকলে উচ্চারণ “ট” হয়।
- Till → ঠিল, কিন্তু Still → স্টিল
- Take → ঠেইখ, কিন্তু Stake → স্টেইখ
আমেরিকান উচ্চারণে T যদি দুটো Vowel Sound (আ, অ্যা, ই, উ, এ, ও)-এর মাঝে থাকে, তাহলে উচ্চারণ “ড”-এর মতো হয়।
- Water → ওয়াডার (আমেরিকান) | ওয়াঠা (ব্রিটিশ)
- City → সিডি (আমেরিকান) | সিঠি (ব্রিটিশ)
- Saturday → স্যাডারডেই (আমেরিকান) | স্যাঠাডেই (ব্রিটিশ)
C, K, Q উচ্চারণের নিয়ম
সাধারণভাবে C, K, Q-এর উচ্চারণ “খ” হয়।
- Come → খাম
- King → খিং
- Queen → খুইন
S-এর পরে C, K, Q থাকলে উচ্চারণ “ক” হয়।
- Scale → স্কেইল
- Skill → স্কিল
- Squat → স্কোয়াঠ
R উচ্চারণের নিয়ম
(এই নিয়মগুলো ব্রিটিশ উচ্চারণের জন্য। আমেরিকান উচ্চারণে R সবসময় জিহ্বার অগ্রভাগ উপরের তালুর দিকে নিয়ে উচ্চারিত হয়।)
R-এর পরে Vowel Sound (আ, অ্যা, ই, উ, এ, ও) থাকলে “র” ধ্বনি উচ্চারিত হয়।
- Roar → রোয়া
- Row → রোও
শব্দের শেষে R বা Re থাকলে “র” ধ্বনি উচ্চারিত হয় না।
- Computer → খম্পিউঠা
- Future → ফিউচা
R-এর পরে Vowel Sound ছাড়া অন্য কিছু থাকলে “র” ধ্বনি উচ্চারিত হয় না।
- Corporation → খপোরেইশন
- Target → ঠাগেঠ
R-এর পরের শব্দের শুরুতে Vowel Sound থাকলে একসাথে বলার সময় “র” ধ্বনি উচ্চারিত হয়। তবে থেমে আলাদা বললে “র” ধ্বনি উচ্চারিত হয় না।
- Here is → হেয়ারিজ (একসাথে) | হেয়া ইজ (আলাদা)
- The car is mine → দা খারিজ মাইন (একসাথে) | দা খা ইজ মাইন (আলাদা)
C এবং G উচ্চারণের বিশেষ নিয়ম
C-এর পরে E, I, Y থাকলে উচ্চারণ “স” হয়। এছাড়া “খ” হয়।
- Cement → সিমেন্ট
- Cinema → সিনেমা
- Cylinder → সিলিন্ডা
G-এর পরে E, I, Y থাকলে উচ্চারণ “জ” হয়। এছাড়া “গ” হয়।
- General → জেনারেল
- Giraffe → জিরাফ
- Gym → জিম
শব্দের শেষে ES এবং ED উচ্চারণের নিয়ম
শব্দের শেষে ES থাকলে সাধারণত উচ্চারণ “ইজ” হয়।
- Glasses → গ্লাসিজ
- Teaches → ঠিচিজ
- Washes → ওয়াসিজ
শব্দের শেষে ED থাকলে সাধারণত উচ্চারণ “ইড” হয়।
- Painted → ফেইনঠিড
- Needed → নিডিড
- Trusted → ঠ্রাস্টিড
AL উচ্চারণের নিয়ম
কিছু কিছু ক্ষেত্রে AL আমেরিকান উচ্চারণে “অল” কিন্তু ব্রিটিশ উচ্চারণে “ওল” হয়।
- All → অল (আমেরিকান) | ওল (ব্রিটিশ)
- Call → খল (আমেরিকান) | খোল (ব্রিটিশ)
- Ball → বল (আমেরিকান) | বোল (ব্রিটিশ)
- Talk → ঠখ (আমেরিকান) | ঠোখ (ব্রিটিশ)
- Walk → ওঅখ (আমেরিকান) | ওখ (ব্রিটিশ)
শব্দের মাঝে বা শেষে AGE উচ্চারণের নিয়ম
শব্দের মাঝে বা শেষে AGE থাকলে উচ্চারণ “ইজ” হয়।
- Manage → ম্যানিজ
- Damage → ড্যামিজ
- Cottage → কঠিজ