ভালোবাসার পরশ (কবিতা)
কবে তুমি লাল শাড়িতে
বধূ বেশে মোর বাড়িতে
লাজুক মুখে ঘোমটা টেনে
থাকবে অপেক্ষায়।
কবে তুমি আমার হবে
দুর্ভাবনা ছুটি নিবে
ভালোবাসার পরশ দিবে
চোখের ইশারায়।
কবে তোমায় কাছে পাব
বুকের মাঝে জড়িয়ে নিব
উষ্ণ সুখে হারিয়ে যাব
অসীম নীলিমায়।