Skip to content
Blogger Zia

তুমি আছো বলে (কবিতা)

Category: রাফখাতা

তুমি আছো বলে
দুখ সাগরে সুখের ভেলায় আমি ভাসি
তুমি আছো বলে
কষ্ট ভুলে দেই বিলিয়ে মিষ্টি হাসি
তুমি আছো বলে
অবুঝ মায়ায় তোমার কাছে ফিরে আসি
তুমি আছো বলে
বাতাসে সুর তুলছে শোন মোহন বাঁশি
তুমি আছো বলে
লজ্জা রাঙা ঘোমটা পরা রাঁতের শশী
তুমি আছো বলে
ধ্যান ভেঙ্গে কল্পনাতে মুনি-ঋষি
তুমি আছো বলে
অভিমান ভুলে দেখো দুজন পাশাপাশি
তুমি আছো বলে
মেঘে মেঘে চলছে আজ রেষারিষি
তুমি আছো বলে
নদীর ঢেউ করছে আজ হাসাহাসি
তুমি আছো বলে
সন্ধ্যা তারা জ্বলছে আজ একটু বেশি
তুমি আছো বলে
স্বপ্নহীন দুচোখ দেখে স্বপ্নরাশি
তুমি আছো বলে
ফাগুন এলে বলব জেনো ভালোবাসি