এক ভাষার বুলি যখন অন্য ভাষায় গালি
সাধারণত জীববিজ্ঞান ক্লাস শামসু স্যার নিতেন। কিন্তু সেদিন প্রক্সি হিসেবে আলতাফ স্যার ক্লাস নিচ্ছেন। বিয়ষবস্তু—অ্যামিবা।
স্যার পড়াচ্ছেন—অ্যামিবা হচ্ছে এককোষী জীব। ন্যাকেট আইতে একে দেখা যায় না।
‘ন্যাকেট’ শব্দটা শুনে আমরা হাসি আটকে রাখতে পারলাম না। 😜
গ্রীষ্মকাল। দুপুরবেলা। মহল্লার দোকানের কাছে গেলাম। ‘রূপকণ্যা’ দোকান থেকে কিছু কিনছে।
হাঁফ ছেড়ে আমি বললাম—দ্যা সামার হিট ইজ ভেরি হট। 😜
বিনিময়ে খেতাব পেলাম—অসভ্য। 😳
স্প্রিং সেমিস্টার শেষ করে বাড়ি গেলাম। এক মুরুব্বি টাইপ সিনিয়র কুশলাধি জিজ্ঞেস করে জানতে চাইলেন লেখাপড়া শেষ কিনা?
বললাম—শেষ না। স্প্রিং সেমিস্টার শেষ করে বাড়ি আসলাম।
সে পুনরায় জানতে চাইল—সামনে কোন সেমিস্টার?
আমি বললাম—সামার সেমিস্টার। 😛