Skip to content
Blogger Zia

প্রিয়া ও এক কাপ চা!

Category: রাফখাতা

প্রিয়া! তোমার সাথে এক কাপ চা খেতে চাই। ধুলোমাখা রাস্তার পাশে বসে হাতফ্লাস্ক চা বিক্রেতার কাছ থেকে সেকারিনের চা। 

এই চা অনেক খেয়েছি বন্ধুদের আড্ডায়, শীতের জড়তা কাটাতে।

সস্তার চা। লেবু টিপে, আদা পিষে, নোনতা চা। 

চাঁদের আলোয় নয়, সোডিয়াম বাতির নিচে তোমার ফ্যাকাসে মুখ। নীল শাড়ি, কালো টিপ, হাত ভর্তি চুড়ি। আর ধুলোর ঝাঁপটা এসে লেপ্টে দেওয়া তোমার চোখের কাজলের দিকে তাকিয়ে শব্দ করে খেতে চাই। 

প্রিয়া! তুমি কি খাবে এক কাপ চা আমার সাথে?