English Practice Day 04
ইংরেজি বাক্য গঠনে SAVOD M PTR টেকনিক
বাক্যে, বিশেষ করে লেখায়, কোন অংশের পরে কোন অংশ হবে তা এই নিয়মের মাধ্যমে নির্ধারণ করা যায়।
তবে এটি কোন one-size-fits-all structure নয়।
SAVOD M PTR:
- S (Subject) — বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয়
- A (Adverbs of Frequency) — কতবার / কতক্ষণ পরপর (যেমন: often, sometimes, always, regularly, twice, 5 times)
- V (Verb) — কাজ
- O (Object) — বাক্যে Verb-কে “কী” বা “কাকে” দ্বারা প্রশ্ন করলে “Subject” বাদে যা পাওয়া যায়
- To whom (O1) — কাকে
- What (O2) — কী
- D (Direction) — অভিমুখ
- From (D1) — কোথায় হতে
- To (D2) — কোথায় বা কোন দিকে
- M (Manner) — পদ্ধতি
- How (M1) — কীভাবে
- With whom (M2) — কার সাথে
- P (Place) — কোথায় / স্থান
- T (Time) — সময় / কখন
- R (Reason) — কেন / কারণ
উদাহরণ-১: বাবা জারাকে তার জন্মদিনে একটি ল্যাপটপ উপহার দিয়েছিল।
- বাবা (S) জারাকে (O1) তার জন্মদিনে (T) একটি ল্যাপটপ (O2) উপহার দিয়েছিল (V)
- S+V+O1+O2+T
- Father gifted Zara a laptop on her birthday.
উদাহরণ-২: আমি প্রতিদিন সকালে বন্ধুদের সাথে লাইব্রেরিতে মন দিয়ে পড়াশোনা করি।
- আমি (S) প্রতিদিন সকালে (T) বন্ধুদের সাথে (M2) লাইব্রেরিতে (P) মন দিয়ে (M1) পড়াশোনা করি (V)
- S+V+M1+M2+P+T
- I study attentively with friends at the library every morning.
উদাহরণ-৩: মা গতকাল মোবাইল ব্যবহার করার জন্য আমাকে বকা দিয়েছিল।
- মা (S) গতকাল (T) মোবাইল ব্যবহার করার জন্য (R) আমাকে (O1) বকা দিয়েছিল (V)
- S+V+O1+T+R
- Mother scolded me yesterday for using the mobile.