Skip to content
Blogger Zia

English Practice Day 12

Category: English Practice

Modal verb-এর সাথে যদি কোন verb ব্যবহার করতে হয়, তবে তা সব সময় Verb-এর Base form (v1) হয়।

  • Modal verb can, could, may, might, will, would, shall, should
  • Base form (v1) be, do, have, write, eat, go, give, ইত্যাদি

কেউ কোন কিছু করতে পারে বোঝালে can ব্যবহৃত হয়।

বন্ধু-বান্ধব বা অধিকার রয়েছে এমন পরিবেশে ইনফর্মাল অনুমতি বোঝাতে can ব্যবহৃত হয়।

স্ট্রং সম্ভাবনা বোঝাতে can ব্যবহৃত হয়।

কাউকে কোন কাজ করার উপদেশ বা পরামর্শ দিতে can ব্যবহৃত হয়।

(কর্তাহীন বাক্যে) কোন একটি কাজ করা যেতেই পারে বোঝাতে can be + v3 হয়।