Skip to content
Blogger Zia

English Practice Day 11

Category: English Practice

Have verb-এর সাথে যদি কোন verb বসে তবে তা সবসসময় Past participle (v3) হবে।

  • Have verb → have, has, had, having
  • Past participle (v3) → done, gone, written, ইত্যাদি

কোন কিছু নেওয়া, খাওয়া, গ্রহণ করা ইত্যাদি অর্থে Have verb ব্যবহৃত হয়।

কারো কিছু থাকা (আছে/ছিল) বোঝাতে Have verb ব্যবহৃত হয়।

কেউ কোন একটি কাজ সম্পূর্ণরূপে শেষ করেছে বোঝালে have / has + v3 হয়।

(কর্তাহীন বাক্যে) কোন একটি কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে বোঝালে have been / has been + v3 হয়।

একটা নির্দিষ্ট সময় থেকে কেউ কোথাও বা কোন অবস্থায় আছে বোঝালে have been / has been হয়।

অতীতে কেউ কোথাও বা কোন অবস্থায় কিছু সময় ছিল বোঝালে had been হয়।

একটা নির্দিষ্ট সময় থেকে কেউ কোন একটি কাজ এখনও করছে বোঝালে have been / has been + v4 হয়।

অতীতকালে দুটি কাজ হলে এর মধ্যে যে কাজটি তুলনামূলক প্রথমে ঘটেছে তা বোঝাতে had + v3 হয়।

কেউ কোথাও ঘুরতে গিয়েছিলো বা কেউ কোথাও কিছু সময়ের জন্য ছিল বোঝালে have been to / has been to হয়।

কমপাউন্ড বাক্যে ডিপেন্ডেন্ট ক্লজ বোঝালে having + v3 ব্যবহৃত হয়। মূলত after + v4, without + v4 ইত্যাদির পরিবর্তে ব্যবহৃত হয়।