Skip to content
Blogger Zia

English Practice Day 07

Category: English Practice

  • Plurar (বহুবচন) Subject চেনার উপায় হচ্ছে Noun-এর শেষে s/es থাকবে। যেমন: Friends, Newbies, Teachers.
  • তবে শব্দের শেষে যদি গঠনগতভাবে s/es থাকে তা Singular Subject হিসেবে গণ্য হবে। যেমন: News, Optics, Politics, Maths.
  • Plural Subject-এর সাথে Verb-এর Base-form (V1) ব্যবহৃত হয়। যেমন: They go, We sing.
  • I (আমি) You (তুমি) ‍Singular Subject হলেও এদের সাথে Verb-এর Base-form (V1) ব্যবহৃত হয়। যেমন: I go, You read.
  • Singular (একবচন) Verb চেনার উপায় হচ্ছে Verb-এর শেষে s/es থাকবে। যেমন: Goes, Does, Comes, Talks, Has.
  • Plural (বহুবচন) Verb চেনার উপায় হচ্ছে Verb-এর শেষে s/es থাকে না। যেমন: Have, Go, Do, Come, Talk.

Singular Subject-এর ক্ষেত্রে সব সময় Singular Verb এবং Plural Subject-এর ক্ষেত্রে সময় সময় Plural Verb বসে।

Singular Subject-এর ক্ষেত্রে প্রথমে 2nd Person, এরপর 3rd Person এবং সবশেষে 1st Person বসে।

তবে বাক্যটি দ্বারা যদি কোন ভুল সংঘটিত হওয়া বোঝায় তাহলে  1st, 3rd, 2nd Person ব্যবহার করা উত্তম।

Plural Subject-এর ক্ষেত্রে প্রথমে 1st Person, এরপর 2nd Person এবং সবশেষে 3rd Person বসে।

একটি Singular Subject ও একটি Plural Subject-কে কোন Conjunction দ্বারা যুক্ত করার সময় Plural Subject-টি শেষে লিখতে হবে এবং Plural Verb ব্যবহার করতে হবে।

কর্তার (Subject) পরে যদি “ই” থাকে তবে Subject অনুযায়ী Verb বসবে।

একই বাক্যে দুই ব্যক্তির দুটি কাজ করা বোঝালে সেটার উভয় অংশে Subject + Verb ব্যবহার করতে হবে।

Many a / Each / Every / No-এর পরে Singular Subject বসবে এবং Singular Verb ব্যবহার করতে হবে।

With / Along with / Together with / Including / Accompanied by / As well as দ্বারা একাধিক Noun বা Pronoun যুক্ত করা হলে পূর্ববর্তী Noun বা Pronoun অনুযায়ী Verb ব্যবহার করতে হবে।

BON (But / Or / Nor) দ্বারা একাধিক Noun বা Pronoun যুক্ত করা হলে পরবর্তী Noun বা Pronoun অনুযায়ী Verb ব্যবহার করতে হবে।

And দ্বারা যুক্ত একাধিক জিনিসের সমষ্টি যদি মাত্র একটি জিনিসকে বোঝায়, তাকে Singular Subject হিসেবে ধরতে হবে এবং Singular Verb ব্যবহার করতে হবে।

Of দ্বারা একাধিক Noun বা Pronoun-কে যুক্ত করা হলে বাক্যের অর্থের ওপর ভিত্তি করে Subject নির্ধারণ করতে হয় এবং সে অনুযায়ী Verb বসে।

বাংলায় “এর” যুক্ত বিশেষ্যটি (Noun) বাক্যে Main Subject হিসেবে বসে না।

  • The legs of this chair aren’t new (চেয়ারের পাগুলো নতুন নয় )
    (খানে ‘পাগুলো’ হচ্ছে Main Subject. তাই Plural Subject অনুযায়ী Plural Verb হয়েছে।)

যদি ‘অংশ’ (শতাংশ বা ভগ্নাংশ) বোঝায় তাহলে দেখতে হবে এটি কার অংশ। যার অংশ সে বাক্যে Main Subject.

  • One-thirds of the water was used to clean the room.
    (এখানে “One-thirds” হচ্ছে “Water”-এর অংশ। Water একটি Uncountable (গণনা করা যায় না) Noun যা Singular Subject হিসেবে ব্যবহৃত হয়। তাই Verb-ও Singular হয়েছে।)
  • One third of the apples are rotten.
    (এখানে “One third” হচ্ছে “Apples”-এর অংশ। Apple হচ্ছে Countable (গণনা করা যায়) Noun. Apples Plural Subjectতাই Verb-ও Plural হয়েছে।)

One-thirds / One third — হাইফেন ব্যবহার করে লিখলে s যুক্ত হয়।

A number of দ্বারা অংশ বোঝায়। অপরদিকে, The number of দ্বারা একক সংখ্যা বোঝায় যা Singular.

  • A number of students are absent.
  • The number of students is 25.