Skip to content
Blogger Zia

English Practice Day 08

Category: English Practice

একটি Verb-এর ৫টি Form বা রূপ হয়।

  1. Base Form (v1) → go, eat, write
  2. Past Form (v2) → went, ate, wrote
  3. Past Participle Form (v3) → gone, eaten, written
  4. Present Participle Form (v4) → going, eating, writing
  5. Third-person Singular Form (v5) → goes, eats, writes

সাধারণ উক্তি, চিরন্তর সত্য ও নিয়মিত অভ্যাস বোঝালে Simple Present Tense (v1 & v5) হয়।

কোন কাজ অতীতে একবার ঘটেছে বোঝালে Simple Past Tense (v2) হয়।

“এ” যুক্ত ক্রিয়ার পর আরেকটি কাজ হয় বোঝালে Present Participle (v4) ব্যবহৃত হয়।

কোন একটি কাজের আগে বা পরে আরেকটি কাজ হয়, হয়েছিল বা হবে  বোঝালে Gerund (v4) ব্যবহৃত হয়।

“এ” বা “তে” যুক্ত ক্রিয়া বোঝাতে Infinitive (to + v1) ব্যবহৃত হয়।