Skip to content
Blogger Zia

English Practice Day 10

Category: English Practice

Be Verb-এর পর যদি কোন Verb বসে, তবে তা সব সময় Verb-এর Past Participle Form (v3) বা Present Participle Form (v4) হবে।

  • Be Verb: am, is, are, was, were, be, been, being
  • Past Participle: verb-এর 3rd form, যেমন: written, gone, eaten
  • Present Participle: verb-এর ing form, যেমন: writing, going, eating

বাংলা ক্রিয়াহীন বাক্যে am / is / are ব্যবহৃত হয়।

কোন ব্যক্তি বা বস্তুর “পরিচয়” ও “অবস্থা” বোঝাতে am / is / are ব্যবহৃত হয়।

কোন ব্যক্তি বা বস্তু কোথাও “আছে” বোঝাতে am / is / are ব্যবহৃত হয়।

কোন ব্যক্তি বা বস্তু কোথাও “ছিল” বোঝাতে was / were ব্যবহৃত হয়।

ক্রিয়ার শেষে “হয়” বা “যায়” থাকলে am / is / are + v3 হয়।

ক্রিয়ার শেষে “হল / হয়েছিল / হত / যেত” থাকলে was / were + v3 হয়।